
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ২৬ জুন, ২০২৪ তারিখ ঢকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ৬২ কোটি ২১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড শেয়ার লেনদেন করেছে ২১ কোটি ৩৮ লাখ টাকার। এবং আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেড ১৬ কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সি পার্ল বিচ রিসোর্ট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, লাভেলো আইসক্রিম, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং রবি আজিয়াটা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments