
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২৬ জুন, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৬২.১২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
জানা যায়, আজ ২৬ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৬ শতাংশ বা ৬০.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩০২.৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৫.৮৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৫.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৩.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫১ টির, কমেছে ৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬২.১২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৯৮ লাখ ১৫৬ টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৭৯০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬০৫ কোটি ১২ লাখ ২৯ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৫ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪১ শতাংশ বা ২১.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২৪১.৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৪৯.৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮৭৭.৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭১ টির, কমেছে ১৬২ টির এবং অপরিবর্তিত রয় ৬১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৩.৪০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ১৩ লাখ ৯০ হাজার ৪৬৯ টি শেয়ার ১ লাখ ২৩ হাজার ৫৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫২৪ কোটি ৫৬ লাখ ৬২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮০ কোটি ৫৫ লাখ ৬৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬১ শতাংশ বা ৯১.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৪ হাজার ৯২৮.২০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫ টির, কমেছে ৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৩৮৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments