
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৪ জুলাই, ২০২৪ তারিখ ঢকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ২৭ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংক শেয়ার লেনদেন করেছে ১৯ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকার। এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ১৭ কোটি ২১ লাখ ১০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, বিএটিবিসি, সাইফ পাওয়ারটেক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, বেস্ট হোল্ডিংস এবং মালেক স্পিনিং মিলস পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments