ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ৪ জুলাই, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানি দু’টির মধ্যে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিকে এস.আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
এছাড়া আজ এই তালিকায় আরও রয়েছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আফতাব অটোমোবাইলস, সিলকো ফার্মা, খান ব্রাদার্স, দেশবন্ধু পলিমার, এস্কয়ার নিট, আমান কটন এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments