ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ২০ জানুয়ারি, ২০২৫ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৪ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে মিডল্যান্ড ব্যাংকের ১৪ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ১২ কোটি ৭৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, আফতাব অটোমোবাইলস, এডিএন টেলিকম, কোহিনূর ক্যামিকেলসে, ফাইন ফুডস এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments