ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে পূবালী ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৯ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের ১২ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৯ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় রয়েছে- ইট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, বিচ হ্যাচারি, বেস্ট হোল্ডিংস এবং আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments