ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির ৫৬ কোটি ০৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকাশাইন পুকুর সিরামিক্স লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকার। ২৩ কোটি ৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে প্ফু-ওয়াং ফুডস লিমিটেড
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্রভাতি ইন্স্যুরেন্স, আইপিডিসি ফিন্যান্স, বিডিকম অনলাইন, আনোয়ার গ্যালভানাইজিং, ন্যাশনাল ব্যাংক, কাশেম ইন্ডাস্ট্রিজ ও ওরিয়ন ফার্মা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments