ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১ শতাংশ ক্যাশ ও ১ শতাংশ স্টক। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৮১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৭৬ পয়সা।
আগামী ২১ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ জুন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments