ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৯ কোটি ০৮ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ১৭ কোটি ০৪ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১৬ কোটি ৭২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে টেকনো ড্রাগস লিমিটেড, রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লি: , এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, কাসেম ইন্ডাস্ট্রিস লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস পিএলসি, এনসিসি ব্যাংক পিএলসি এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম


























Recent Comments