ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১০ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। এদিন লেনদেনের শীর্ষে রয়েছে এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটি ২৯ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৩৬৯ টাকা ৫০ পয়সায়। এছাড়া আমরা নেটওয়ার্কসের ২৬ কোটি ৪০ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় এবং জেমিনি সি ফুডের ২৩ কোটি ৯৩ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে ওরিয়ন ইনফিউশন, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, সি পার্ল হোটেল, মিডল্যান্ড ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments