ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৪১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৫ কোটি ২৬ লাখ ০৬ হাজার টাকার। এবং আইটি কনসালট্যান্টস লিমিটেড ১৫ কোটি ০৮ লাখ ০৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন হাউজিং, এমারেল্ড অয়েল, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, অ্যাডভেন্ট ফার্মা, জেমিনী সী ফুড লিমিটেড এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments