ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২৫ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ৯.৯০ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৭ টাকা ৩০ পয়সা। এদিকে আরএসআরএম স্টিল ২ টাকা ২০ পয়সা বা ৯.৭৮ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং নর্দার্ণ জুট ২৪ টাকা ৫০ পয়সা বা ৮.৭২ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দর পতনের তালিকায় আরোও রয়েছে- অ্যাডভেন্ট ফার্মা, অ্যাপলো ইস্পাত, ঢাকা ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং জাহিন স্পিনিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments