ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৪৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৩ কোটি ৭৭ লাখ ০৯ হাজার টাকার। এবং সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড ২০ কোটি ৭০ লাখ ০২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদাস, মেট্রো স্পিনিং, রুপালি লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, লিগাসি ফুটওয়ার এবং মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments