ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার, ১১ মে সাপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।ৎ

তথ্যমতে, আজ কোম্পানিটির ৩৬ কোটি ৮৪ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১১৫ টাকা ১০ পয়সা। কোম্পানিটি আজ সারাদিনে ৫ হাজার ৮১০ বার হাতবদলের মাধ্যমে ৩২ লাখ ৪৬ হাজার ৫৫৬টি শেয়ার লেনদেন করেছে।
এছাড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩৬ কোটি ৫৯ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকায় দ্বিতীয় এবং ইনট্রাকোর ২৮ কোটি ৮৩ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে সি পার্ল বিচ, ওরিয়ন ইনফিউশন, জেমিনি সি ফুড, লাফার্জ হোলসিম বাংলাদেশ, ইউনিক হোটেল, জেনেক্স ইনফোসিস এবং এ্যপেক্স ফুডস লিমিটেড লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments