ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি। কোম্পানিটির ৫৩ কোটি ১৯ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩০ কোটি ২৪ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২৬ কোটি ২৭ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড , মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন , লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লি:।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ






























Recent Comments