মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআজ সালমান খানের জন্মদিন
spot_img
spot_img

আজ সালমান খানের জন্মদিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড ভাইজান সালমান খানের জন্মদিন আজ। বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত এই ব্যাচেলর জীবনের ৫৬ বসন্ত পেরিয়ে ৫৭-তে পা দিলেন। ১৯৬৫ সালের এই দিনে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা খ্যাতিমান চিত্রনাট্যকার সেলিম খান। জন্মের পর বাবা নাম রাখেন আব্দুল রশিদ সেলিম সালমান খান। তবে ভারত ছাড়িয়ে বিশ্বব্যাপী তিনি ‘সালমান খান’ নামেই পরিচিত। জন্মদিনে বিশ্বের অগণিত অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এ মহাতারকা।

জন্মদিন উপলক্ষে তিনি নিজের প্যানভেল ফার্মহাউসে ভাগ্নি ও পরিবারের সদস্যদের নিয়ে কেক কেটেছেন। সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলিউড সুপার স্টারের এবারের জন্মদিন বড়সড় আয়োজনে উদযাপনের প্রস্তুতি ছিল। তার ফার্মহাউসে সেই প্রস্তুতিই চলছিল। কিন্তু গতকাল সকালে বিষধর সাপে কেটেছিল সালমান খানকে। এর পর চিকিৎসার জন্য মুম্বাইয়ের এম জি এম হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলিউড ভাইজানকে। সকাল ৯টায় হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে ভালো আছেন অভিনেতা। তবু ভাইজানকে সাপে কাটার কারণে আয়োজনে কাটছাট করা হয়েছে।

বলিউড ভাইজান সালমান খানের জন্মদিন আজ। বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত এই ব্যাচেলর জীবনের ৫৬ বসন্ত পেরিয়ে ৫৭-তে পা দিলেন। ১৯৬৫ সালের এই দিনে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা খ্যাতিমান চিত্রনাট্যকার সেলিম খান। জন্মের পর বাবা নাম রাখেন আব্দুল রশিদ সেলিম সালমান খান। তবে ভারত ছাড়িয়ে বিশ্বব্যাপী তিনি ‘সালমান খান’ নামেই পরিচিত। জন্মদিনে বিশ্বের অগণিত অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এ মহাতারকা।

জন্মদিন উপলক্ষে তিনি নিজের প্যানভেল ফার্মহাউসে ভাগ্নি ও পরিবারের সদস্যদের নিয়ে কেক কেটেছেন। সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলিউড সুপার স্টারের এবারের জন্মদিন বড়সড় আয়োজনে উদযাপনের প্রস্তুতি ছিল। তার ফার্মহাউসে সেই প্রস্তুতিই চলছিল। কিন্তু গতকাল সকালে বিষধর সাপে কেটেছিল সালমান খানকে। এর পর চিকিৎসার জন্য মুম্বাইয়ের এম জি এম হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলিউড ভাইজানকে। সকাল ৯টায় হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে ভালো আছেন অভিনেতা। তবু ভাইজানকে সাপে কাটার কারণে আয়োজনে কাটছাট করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments