
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। জানা গেছে, কোম্পানিটি ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে ক্যাশ শেয়ার হোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
সূত্র: ডিএসই





























Recent Comments