বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআজ ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের বিডিংয়ের শেষ দিন
spot_img
spot_img

আজ ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের বিডিংয়ের শেষ দিন

 

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট:

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের বিডিংয়ের শেষ দিন আজ। কোম্পানিটির বিডিং গত ২ মার্চ, বিকাল ৫টা থেকে শুরু হয়েছে যা চলবে আজ ৫ মার্চ বিকাল ৫টা পর্যন্ত।

জানা যায়, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৪তম সভায় বিডিংয়ের মাধ্যমে কাট অফ প্রাইস নির্ধারণের জন্য ওয়ালটন হাইটেক লিমিটেডকে অনুমোদন দেওয়া হয়েছে। ওয়ালটন হাইটেক পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খাতে ব্যয় করবে। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, পুন:মূল্যায়ন সঞ্চিতিসহ শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৪৩.১৬ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া এনএভিপিএস ১৩৮.৫৩ টাকা এবং বিগত ৫ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) ২৮.৪২ টাকা। কোম্পানির ইসু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments