বৃহস্পতিবার, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকআন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম
spot_img
spot_img

আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্ত এবং মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বৃদ্ধির প্রভাবে মূল্যবান ধাতুটির দামে চাপ তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্রিনিচ মান সময় সকাল ৭টা ১৪ মিনিট পর্যন্ত স্পট স্বর্ণের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৫ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে। এর আগের লেনদেন সেশনে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ পর্যন্ত বেড়েছিল।

অন্যদিকে, আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের অগ্রিম (ফিউচার) চুক্তির দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৩ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ফেড সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শের মন্তব্য বিনিয়োগকারীরা সতর্কভাবে মূল্যায়ন করছেন। এর প্রভাবও আন্তর্জাতিক স্বর্ণবাজারে পড়েছে।

এদিকে, মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফার হার বেড়ে যাওয়ায় সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কিছুটা কমেছে। সাধারণত বন্ডের মুনাফা বৃদ্ধি পেলে স্বর্ণের চাহিদা কমে যায়, ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments