নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুথ্যানে শহীদদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় শ্রমিক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা বলেছেন, রাজনৈতিক আন্দোলনে এখন আর লোকের অভাব নেই। তিনি বলেন, “৫ আগস্টের পর থেকে আমাদের কর্মসূচিতে জনস্রোত সৃষ্টি হচ্ছে। এখন আর জনবল সংকট নেই, বরং লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে।”
১১ জুলাই (শুক্রবার) রাজধানীর কদমতলী থানার মুজাহিদনগরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় তিনি একথা বলেন। সভার প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
আবুল খায়ের খাজা আরও বলেন, “২০০৮ সালের নির্বাচনের সময় মাঠে লোক পাওয়া কঠিন ছিল। আমি নিজে মাঠে ছিলাম, আমার ছেলেও তখন হামলার শিকার হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। আমরা জানি, কে সত্যিকারের রাজনীতিবিদ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা ফয়সাল হেদায়েত সৈকত পন্ডিত, বিএনপি নেতা আবদুল মান্নান, হেলাল উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা ও সঞ্চালক এমরান হোসেন ইমরান এবং সভার সভাপতি এহসানুল কবির (জুয়েল)।
আলোচনা সভায় জুলাই গণহত্যা ও গণঅভ্যুত্থনে আহত পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম





























Recent Comments