ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আমাদের খেলোয়াড়রা যেখান থেকে উঠে আসে, সেখানে ওই ধরনের ‘ক্যারেক্টার’ তৈরি হওয়ার সুযোগ নেই, যেটা আফগানিস্তানের আছে। আফগানিস্তানের ক্রিকেটাররা তৈরি হচ্ছে সারা পৃথিবীর ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে। খুব কঠিন একটা পরিবেশের মধ্য থেকে ওরা উঠে আসে। টিকে থাকার জন্য পারফরম্যান্স করতে বাধ্য থাকে। আমাদের এখানে সেটা নেই। খুব হালকা ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আমাদের খেলোয়াড়রা তৈরি হয়।

নিঃসন্দেহে অস্ট্রেলিয়া ভালো দল আফগানিস্তানের তুলনায়। তবে আফগানিস্তান দলের মধ্যে ক্ষুধা ও ইচ্ছা ছিল। ক্ষুধা ও ইচ্ছা থাকলে মানুষ অনেক সময় এমন সব উচ্চতা অতিক্রম করতে পারে, স্বাভাবিকভাবে যেটা হয় না। সেই ক্ষুধাটা ছিল আফগানিস্তানের আজকের ম্যাচে।
বাংলাদেশের কথা বলতে গেলে শ্রীলঙ্কার বিপক্ষে জেতার পরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করার একটা প্রবণতা দেখেছি। এ ছাড়া লড়াইয়ের মানসিকতা খুব একটা দেখিনি। সুপার এইটে ওঠার পর একেবারেই হাল ছাড়া দল। জিততে হবে এই ক্ষুধাটাই নেই। জিততে হবে এই মানসিকতা থাকলে হয়তো বাংলাদেশ ভালো খেলত। খেলোয়াড়দের যে কোয়ালিটি, তা বিশ্বমানের না হলেও আরও ভালো খেলার যোগ্যতা আছে। কিন্তু ভালো খেলার ক্ষুধা বা আত্মবিশ্বাস নেই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments