শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআফগানদের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা
spot_img
spot_img

আফগানদের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইতিহাস গড়ে টেস্ট জয়ের পরপরই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই দলে ফিরছেন সাকিব আল হাসান।

আয়ারল্যান্ড সিরিজে ইনজুরিতে পড়ার কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ছিলেন সাদা পোশাকের অধিনায়ক সাকিব, এবার ওয়ানডে সিরিজ দিয়েই মাঠে ফিরবেন তিনি। আবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে ওয়ানডে সিরিজে দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক।

এদিকে আফগানদের বিপক্ষে ওয়ানডে দলে ফিরছেন আফিফ হোসেন আর নাঈম শেখ। সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বী আর রনি তালুকদার।

এছাড়াও ইনজুরি কাটিয়ে এই সিরিজ দিয়েই ওয়ানডে দলে ফিরছেন পেসার তাসকিন আহমেদ। তাকে জায়গা দিতে গিয়ে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন মৃত্যঞ্জয় চৌধুরী।

আগামী ৫, ৮ ও ১১ জুলাই আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাইম শেখ।

ডেইলি শেয়ারবাজার ডটকমক/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments