রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকআফগান-পাকিস্তান বাহিনীর ঘণ্টাব্যাপী সংঘর্ষ
spot_img
spot_img

আফগান-পাকিস্তান বাহিনীর ঘণ্টাব্যাপী সংঘর্ষ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাল্টাপাল্টি হামলার জেরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। খোস্ত প্রদেশে আফগানিস্তান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার রাত দেড়টায় আফগান বাহিনীর সঙ্গে পাকিস্তান বাহিনীর সংঘাত শুরু হয় এবং ভোর পাঁচটা পর্যন্ত চলে।খোস্ত প্রদেশের আলিশের জেলায় প্রথমে পাকিস্তানি বাহিনী রকেট হামলা চালায়। এর জেরে আফগান বাহিনী পাল্টা জবাব দেওয়া শুরু করে। তবে সর্বশেষ এই সংঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে।

আলিশের জেলায় পাকিস্তানের এই হামলার সমালোচনা করেছে সেখানকার বাসিন্দারা। খোস্তের বাসিন্দা হাকীমুল্লাহ বলেন, গতকাল রাত ১টা ৩০ মিনিটে পাকিস্তানি বাহিনী রকেট হামলা চালায় এবং আফগান বাহিনী তা প্রতিহত করে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ভোর ৫টা পর্যন্ত চলেছে। খোস্তের আরেক বাসিন্দা দৌলত খান বলেছেন, এসব সংঘাতের কারণে মানুষ নানা সমস্যার কবলে। দরিদ্র ব্যক্তিদের গ্রামে যাতায়াতের সামর্থ্য নেই।

এর আগে, গত ২৫ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশে প্রথমে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে আফগানিস্তানের অন্তত ৪৬ জন নিহত হয়। নিহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। এই হামলার জেরে গত ২৮ ডিসেম্বর আফগান বাহিনী পাল্টা হামলা চালায়। এতে পাকিস্তানের অন্তত ১৯ জন সেনা নিহত হয়েছে। এরপর থেকেই দেশ দুইটির মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা চলছে এবং উত্তেজনা বেড়েই চলেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments