
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ শনিবার, ১৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
তথ্য মতে, করোনাভাইরাসের কিছু আলামত মন্ত্রীর শরীরে থাকায় পরীক্ষা করা হয়। এরপর পরীক্ষার প্রতিবেদনে শিক্ষামন্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, এর আগে, ২০২০ সালের ৭ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
































Recent Comments