মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যকাভার্ড ভ্যানের ধাক্কায় এক চালক নিহত
spot_img
spot_img

কাভার্ড ভ্যানের ধাক্কায় এক চালক নিহত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে গাজীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক কাভার্ড ভ্যানের পেছনে আরেক কাভার্ড ভ্যানের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার অংশের মেম্বারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় তথ্য মতে, গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহগামী একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে ছিল। আজ ভোর পাঁচটার দিকে একই দিক থেকে আসা আরেকটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে পেছনের কাভার্ড ভ্যানটি দুমড়েমুচড়ে গেলে এর চালক শামসুল হক ঘটনাস্থলেই মারা যান।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় ওই চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান দুটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, নিহত চালক হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের অলিউল্লাহর ছেলে শামসুল হক ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments