ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার, ১৩ অক্টোবর সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমলেও বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২৭.৩৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৩ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৬.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৯৪.২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১৯.৭০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩০৮.০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১ টির, কমেছে ৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৭.৩৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৭৪ লাখ ১১ হাজার ২০৫টি শেয়ার ২ লাখ ২২ হাজার ৮০৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৪১০ কোটি ৯২ লাখ ৬৮ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১২ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৯ শতাংশ বা ৫০.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৫০০.৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪২৮.০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৩১৬.১২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩৭ টির, কমেছে ৩২ টির এবং অপরিবর্তিত রয় ১৯৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৭.৪৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৯৪৫টি শেয়ার ১ লাখ ৭৭ হাজার ৭৮৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৯৪ কোটি ১১ লাখ ৬২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪১৬ কোটি ৮১ লাখ ৬ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৬ শতাংশ বা ১০.৮৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৯ হাজার ১১০.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৭৩ টির, কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৮ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ২৮৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১২ কোটি ৭২ লাখ ৯৩ হাজার ৩২৮ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১০ কোটি ৬৫ লাখ ৮১ হাজার ৯৫৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments