
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্ষবরণের ছুটি কাটাতে লন্ডনে গিয়েছেন সারা আলি খান। এদিকে কার্তিক আরিয়ানও প্যারিস ছুটি কাটাতে চলে গেলেন লন্ডনে। দুজনেিই মিলিত হলেন সেখানেই। গুঞ্জন চলছে, সারা-কার্তিক দুজন-দুজনের প্রেমে মজেছেন নতুন করে। শুধুই কি গুঞ্জন? লন্ডনে বর্ষযাপনের ছুটিতে মেতেছেন সারা-কার্তিক দুজনেই।
বছরের প্রথম দিনে দুজনেই লন্ডনের এক হোটেল থেকে ছবি দিলেন। যদিও কোথাও একসঙ্গে দেখা যায়নি তাদের। কিন্তু একই ক্যাফে থেকে দুজনের ছবি পোস্ট হওয়ার পর থেকে ভক্তদের জল্পনা শুরু হয়েছে, তবে আবারো কি জোড়া বেধেছে ভেঙে যাওয়া সম্পর্ক?
বছরের প্রথম দিনে কাকতালীয়ভাবে মিলে গেল কার্তিক-সারার থাকার স্থান। ভাই ইব্রাহিমের সঙ্গে লন্ডনের এক পাঁচতারা হোটেল থেকে ছবি দেন সারা। একই দিনে সেই হোটেল কফির কাপে চুমুক দিতে দিতে ছবি দিয়েছেন কার্তিকও। তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা- দুই প্রাক্তন কি একসাথেই হাঁটতে চলেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments