
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সমালোচনা যেন পিছুই ছাড়ছে না ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর। কাতার বিশ্বকাপে ফাইনালে মেসিকে ধরে ট্রফির কাছে নিয়ে হয়েছিলেন সমালোচিত। এবার ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের শেষকৃত্যে এসে আরেক কান্ড করে হলেন সমালোচিত।
পেলেকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরাদেহ রাখা হয়েছে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে। সেখানে যান ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো। পেলেকে সবাই যেন এক নজর দেখতে পান সেই জন্য খুলে দেয়া হয় কফিনের ঢাকনা। আর সেই সময় ঢাকনার সামনে ফোন বের করে সেলফি তোলেন ইনফান্তিনো। তার সেলফিতে থাকতে পারতেন পেলের বোনও। তবে সেলফি তোলার আগেই পাশে সরে গিয়েছিলেন তিনি।
সমবেদনা জানাতে এসে এমন কান্ড করায় সমালোচনার জোয়ারে ভাসছেন জিয়ান্নি ইনফান্তিনো। ছবি তোলার পর পেলের স্ত্রী মার্সিয়াি এবং ছেলে এদিনিওকে সমবেদনা জানান (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments