বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআবাহনীর কাছে হেরে বিদায়ের শঙ্কায় মোহামেডান
spot_img
spot_img

আবাহনীর কাছে হেরে বিদায়ের শঙ্কায় মোহামেডান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফুটবলের সোনালী দিন হয়ে গেছে ধূসর। তবুও আবাহনী-মোহামেডানের ঢাকা ডার্বি কিছুটা জন্ম দেয় আলোচনার। ফেডারেশন কাপে এই দুই দলের লড়াই বেশ গুরুত্বপূর্ণ ছিল সাদা-কালোদের জন্য। কারণ নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে হেরে গিয়েছিল তারা। এবার আবাহনীর কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় শঙ্কায় আলফাজ আহমেদের শিষ্যরা।

সোমবার (৭ জানুয়ারি) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ফেডারেশন কাপে বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে ১-০ গোলে হেরেছে মোহামেডান। আকাশী-নীলদের পক্ষে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম।

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নানান সমস্যায় জর্জরিত আবাহনী। এবারের মৌসুমে বিদেশি ফুটবলার ছাড়ায় খেলছে তারা। দেশি ফুটবলারদের নিয়ে দলকে বেশ ভালো গুছিয়ে নিয়েছেন কোচ মারুফুল হক। বিদেশিহীন আবাহনী দেখাচ্ছে একের পর এক চমক। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও শিরোপা লড়াইয়ে রয়েছে দলটি। ফেডারেশন কাপেও পরবর্তী রাউন্ডে ওঠার পথে তারা।

দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট আবাহনীর। দুই ম্যাচে দুই জয় রহমতগঞ্জেরও। যৌথভাবে শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে তিন ম্যাচে কেবল একটি জয় পেয়েছে মোহামেডান। তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনী ও ইয়ংমেন্স ফকিরাপুলের পয়েন্ট ১। তাই খুব নাটকীয় কিছু না ঘটলে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে সাদা-কালো শিবির।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments