বুধবার, ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআবেদনই করেননি জাভি ‘ভুয়া’ ইমেইল পেয়েছে ভারত
spot_img
spot_img

আবেদনই করেননি জাভি ‘ভুয়া’ ইমেইল পেয়েছে ভারত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারত জাতীয় ফুটবল দলের কোচ হতে আবেদন করেছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী কিংবদন্তি এবং বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ। তবে বাজেট সমস্যার কারণে জাভিকে বিবেচনা করতে পারেনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

এমন খবরে শুধু ভারতীয় ফুটবলে নয়, বিশ্ব ফুটবলেও আচমকা শোরগোল পড়ে গিয়েছিল। তবে জানা যাচ্ছে, ভুয়া ইমেইল পেয়েছে এআইএফএফ।এর আগে টাইমস অব ইন্ডিয়াকে ভারতীয় দলের ফুটবল ডিরেক্টর সুব্রত পাল বলেছিলেন প্রার্থীদের তালিকায় জাভির নামও ছিল। আবেদনটি এআইএফএফ-কে ইমেইল করা হয়েছিল। ওই প্রতিবেদনে এও বলা হয়, জাভি তার নিজের ইমেইল আইডি থেকে আবেদনটি পাঠিয়েছিলেন।

কিন্তু অন্যান্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনের মতো তার যোগাযোগ নম্বরের জায়গাটি খালি ছিল। পরে টেকনিক্যাল কমিটির এক সদস্য বলেছিলেন ‘জাভি আগ্রহ প্রকাশ করেছিলেন। হয়তো তাকে রাজিও করানো যেত। কিন্তু তাকে জাতীয় দলের কোচ করে আনতে যে খরচ হবে, তা সামলানো কঠিন।

এর আগে এআইএফএফের কাছে ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলার নামেও আবেদন জমা পড়েছিল। পরে জানা যায় সেটি প্রতারণামূলক। এআইএফএফের কারিগরি কমিটি জানিয়েছে, ভারতের পুরুষ জাতীয় দলের প্রধান কোচের জন্য ১৭০টি আবেদন পর্যালোচনা করা হয়েছে, যেখান থেকে ১০ জনকে বাছাই করে অবশেষে ৩ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে।

এদিকে ভারতের বাইরের ফুটবল ভক্তরা বলতে শুরু করেছেন জাভির নাম ব্যবহার করে এআইএফএফ নিজেদের দাম বাড়িয়েছে। ঘটনা যাই হোক সমালোচনা থামছে না। এই ঘটনা ফেডারেশনের কর্মকর্তাদের কিছুটা হলেও বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে।তবে এখন জানা যাচ্ছে জাভি আদৌ আবেদনই করেননি। ইতালির প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে জাভির কোনও কথাই হয়নি। তাহলে এই গণ্ডগোলের সূত্রপাত কোথা থেকে? জানা যাচ্ছে জাভির নাম করে ফেডারেশনকে বোকা বানাতে ভুয়া মেইল পাঠানো হয়েছে।

ডেইলি শেয়ারবাজাার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments