বৃহস্পতিবার, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআমরা দুজনই বেহায়া, জয়কে বললেন জায়েদ খান
spot_img
spot_img

আমরা দুজনই বেহায়া, জয়কে বললেন জায়েদ খান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিনেতা জায়েদ খান নানা বিষয় নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন । কখনো ডিগবাজি কখনো দেশের বাইরের শো। যেমন এখন তিনি আছেন লন্ডনে। সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন আলোচিত এই অভিনেতা।

অন্যদিকে অভিনেতা থেকে উপস্থাপক বনে যাওয়া শাহরিয়ান নাজিম জয় প্রায়ই তার অনুষ্ঠানে অতিথিদের বির্তকিত প্রশ্ন করার জন্য আলোচিত। এছাড়া কদিন আগে নায়িকা মিষ্টি জান্নাতও অভিযোগের তীর ছোড়েন জয়ের দিকে। তাকে লং ড্রাইভে নিয়ে যাওয়া ও চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন জয়, এমন অভিযোগ জানান এই অভিনেত্রী। সবকিছু মিলিয়ে গত সপ্তাহ দুয়েক ধরে নানা ইস্যুতে আলোচনায় জায়েদ খান ও শাহরিয়ার নাজিম জয়।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায়ে এলেন এই দুজন। সেটির সুত্রপাত মাত্র ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপস দিয়ে।

কয়েকদিন আগে শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘১৩ টি প্রশ্ন’ নামে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন জায়েদ খান। সেখানে জায়েদ খান কে জয় প্রশ্ন করেন, ‘অনেকে বলে, জায়েদ খানকে ধইরা যদি ধুমসে পিঠাইতে পারতাম। তাহলে মনে খুব শান্তি পেতাম।’

উত্তরে জায়েদ বলেন, ‘এটা আপনার ব্যাপারেও শুনছি বিদেশে গেলে। আমি বলেছি, পিঠাইতে পারবো না। চ্যানেল আইয়ের ভিতরে থাকে। মারার সুযোগ নাই।’

এসময় খানিকটা বিব্রত হয়ে যান জয়। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জয় জানতে চান, ‘এরকম শুনছেন? জায়েদ বলেন, ‘অনেক। আপনার আমার আমার সেইম কেস। আমারে যারা গালি দেয়, তারা আপনারেও গালি দেয়। আমাকে ফোন করে বলে যে, এই বেহায়া লোকের শো তে যাওয়া যাবে না। আমি বলেছি, ভাই আমিও আরেক বেহায়া। আমরা দুজনই বেহায়া।’

নেটিজেনরা এই ভিডিওর নাম দিয়েছেন ‘ইট আর পাটকেলের সংঘর্ষ’। এরইমধ্যে এই ২৫ সেকেন্ডের ভিডিওটি অনেকেই শেয়ার করেছেন। অনেকে মজা করে লিখেছেন ক্যাপশনও।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments