শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরআমলকির ক্যান্ডি রেসিপি
spot_img
spot_img

আমলকির ক্যান্ডি রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আমলকিতে ভিটামিন সি রয়েছে। রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, নানা রকম খনিজ। যেগুলি রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করার পাশাপাশি হজমশক্তি উন্নত করে। রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে অনেক বাড়িতে আমলকি খাওয়া হয়। শুধু তাই নয়, চুল ও ত্বকের জন্যও এই ফলটি খাওয়া ভাল। শরীরে জমা টক্সিন দূর করতেও সাহায্য করে আমলকি। কিন্তু অনেকেই এটি খেতে বিরক্ত বোধ করেন। তবে টক-মিষ্টি ক্যান্ডি বানিয়ে খেতেই পারেন। রইল রেসিপি-

উপকরণ: আমলকি ৫০০ গ্রাম, ২৫০ গ্রাম গুড়, ১ চা চামচ ছোট এলাচের গুঁড়ো, ১ চা চামচ বিটনুন এবং আধ চা চামচ শুঁট (আদা গুঁড়ো)।

প্রণালী: আমলকি ভাল করে ধুয়ে একটি পাত্রে পানি গরম করে তার মধ্যে গোটা আমলকি দিয়ে পাঁচ-সাত মিনিট মতো সেদ্ধ হতে দিন। খেয়াল রাখবেন, আমলকি যেন খুব বেশি সেদ্ধ হয়ে না যায়। এবার সেদ্ধ আমলকির মধ্যে থেকে বীজগুলি বার করে ফেলে দিন। সেদ্ধ করা, বীজ ছাড়ানো আমলকি ছোট ছোট টুকরো করে কেটে একটি পাত্রে গুড় এবং আমলকি ভাল করে মিশিয়ে নিন। পরিষ্কার, শুকনো সুতির কাপড় দিয়ে পাত্রটি ঢাকা দিয়ে রাখুন দিন দুয়েক। আমলকির সঙ্গে গুড় মিশে যাবে। আমলকি থেকেও রস বেরোতে শুরু করবে। এবার সেখান থেকে আমলকিগুলো ছেঁকে তুলে নিন।

এবার ছোট এলাচের গুঁড়ো, শুঁট, বিটনুন মাখিয়ে অন্য একটি প্লেটে সাজিয়ে রাখুন। প্লেটের উপর পেপার টাওয়েল বা টিস্যু দিয়ে নিতে পারেন। আমলকিসহ ওই প্লেটটি এ বার রোদে রেখে দিন। তিন-চার দিন রোদ খেলেই আমলকি শুকিয়ে লজেন্সে পরিণত হবে। বায়ুরোধী, শুকনো কাচের শিশিতে আমলকির ক্যান্ডি রেখে খেতে পারেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments