রবিবার, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআমার বিশ্বাস আমরা ওয়ানডে সিরিজ জিতবো: তাসকিন
spot_img
spot_img

আমার বিশ্বাস আমরা ওয়ানডে সিরিজ জিতবো: তাসকিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরে শেষ হলো। আগামী ২ জুলাই কলম্বোতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজে হারলেও ওয়ানডে সিরিজে বাংলাদেশ ভালো করবে, বিশ্বাস ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফেরা তাসকিন আহমেদের। শনিবার দ্বিতীয় ভাগে শ্রীলঙ্কায় পৌঁছেছে তাসকিন-নাঈম শেখরা। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ওয়ানডে সিরিজ জয়ের কথা শুনিয়ে যান।

গোড়ালির ইনজুরির কারণে ঘরের মাটিতে সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারেননি তাসকিন। এরপর পাকিস্তান এবং আরব আমিরাতের বিপক্ষে ছিলেন দর্শক হয়ে। ইনজুরি থেকে ফিরে এই মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে পারফরম্যান্স করতে প্রস্তুত তাসকিন। নিজের ব্যক্তিগত লক্ষ্য নিয়ে তাসকিন গণমাধ্যমকে বলেছেন, ‘আমি অনেক উদগ্রীব হয়ে আছি। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লাগছে যে মাঝখানে প্রায় তিন মাসের মতো খেলার সুযোগ হয়নি। খেলতে পারি নাই। হ্যাঁ, তো এখন ভালো লাগছে যে… আল্লাহর কাছে শুকরিয়া আমি আবার দলে ফিরলাম। যাচ্ছি তো, এখন একটাই প্রত্যাশা যাতে জয়ের পেছনে আমার ভূমিকা থাকে।

ইনজুরির কারণে বারবার বাদ পড়াকে নিয়তি হিসেবে দেখছেন তাসকিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘যে কোনও প্লেয়ারের এটাই অনেক দুঃখজনক যে, মাঠের বাইরে থাকতে হয় ইনজুরির কারণে। তো যাই হোক, এটা আসলে জীবনেরই অংশ। বিশেষ করে ফাস্ট বোলারদের অনেক ইনজুরি হয়। তো এটাই আমার জন্য এখন খুশির ব্যাপার যে আল্লাহর রহমতে আমি আবার ফিরেছি। তো আশা করি ভালো কিছু করবো।

প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে। পরের ম্যাচটি মাঠে গড়াবে পাল্লেকেল্লেতে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জেতার ব্যাপারে আশাবাদী পেস সেনসেশন তাসকিন, ‘একজন টিম ম্যান হিসাবে আমি আমার দলের জয়ের পেছনে ভূমিকা রাখতে চাই। আর ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমরা সিরিজ জিতবো।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments