শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআমার মনে হতো আমি যেন মরে যাব: হৃতিক রোশান
spot_img
spot_img

আমার মনে হতো আমি যেন মরে যাব: হৃতিক রোশান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কিছুদিন আগেই ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বিরল রোগ মায়োসাইটিসের খবর প্রকাশ্যে এসেছে। এরপর বলিউড অভিনেতা বরণ ধাওয়ানের বিরল রোগ ভেস্টিবুলার হাইপোফাংশনের খবরও জানা যায়।

আর এবার বলিউডে গুঞ্জন, কঠিন রোগে আক্রান্ত বলিউডের গ্রিক গড হৃতিক রোশানও। আর এই বিষয়টি জোড়াল হয়েছে মুম্বাইয়ের একটি বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকের বাইরে হৃতিককে দেখার পরেই।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রক্তের কোনো জটিল রোগে ভুগছেন হৃতিক। পাপারাজ্জিদের ক্যামেরায় বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকের বাইরে লেন্সবন্দি হয়েছেন অভিনেতা।

হৃতিক হয়তো রুটিন চেকআপের জন্য গিয়েছিলেন। তবে কারো দাবি, রক্ত সংক্রান্ত গুরুতর কোনো অসুখে ভুগছেন হৃতিক। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা। হৃতিক রোশানের রক্ত সংক্রান্ত এই রোগ অনেক দিনের পুরোনো। ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছিলেন হৃতিক। আঘাতের ফলে ব্রেনের মস্তিষ্কের অংশে রক্তজমাট বেঁধে যায়। সেই সময় অস্ত্রোপচারও হয়।

উল্লেখ্য, কিছুদিন আগে এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে গিয়ে হৃতিক জানিয়েছিলেন, একটা সময় মানসিক অবসাদে ভুগেছিলেন।

হৃতিক বলেন, ‘আমি লড়াই করতাম। আমার মনে হতো আমি যেন মরে যাব। চলচ্চিত্রে অভিনয়ের জন্য আমি তৈরি নই। নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। বিক্রম বেদা বক্স অফিসে অসফল হওয়ার পর আমি ভেঙে পড়েছিলাম। প্রায় তিন-চার মাস আমি কোনো ট্রেনিং নিইনি। শরীরও ভালো ছিল না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments