ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিনয়, নির্মাণ আর লেখনী— তিন অঙ্গনেই নিজের স্বাক্ষর রেখে যিনি হয়ে উঠেছেন অনন্য, তিনি গাজী রাকায়েত। স্বল্পদৈর্ঘ্য থেকে পূর্ণদৈর্ঘ্য, অল্প কাজেই যার ঝুলিতে উঠেছে ২৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তার সাফল্যের গল্প যেন রূপকথাকেও হার মানায়। কিন্তু এই উজ্জ্বল সাফল্যের আড়ালে ছিল এক ভিন্ন বাস্তবতা, বিশ্বাসের ভাঙাগড়া, প্রশ্ন আর দ্বন্দ্বে ভরা এক অন্তর্দহন।
এক সময় নিজের ধর্ম নিয়েই সংশয়ে পড়ে যাওয়া, এমনকি ধর্মবিরাগী হয়ে ওঠা এই মানুষটিই আজ সম্পূর্ণ বদলে গেছেন। সংশয়ের অন্ধকার পেরিয়ে নতুন এক বিশ্বাসের আলোয় দাঁড়ানো গাজী রাকায়েতের এই রূপান্তর এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
সম্প্রতি এক পডকাস্টে এসে ধর্ম বিশ্বাসের উপর কথা বলেছেন এই অভিনেতা। তিনি শোনান কীভাবে নিজের ধর্ম বিশ্বাসকে ফিরে পেয়েছেন তিনি। গাজী রাকায়েতের ভাষায়, আমি কোরআনের সায়েন্টিফিক ‘ভুল’ ধরতে গিয়ে এর সৌন্দর্যে মুগ্ধ হয়েছি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
























Recent Comments