সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনফজলুর রহমান বাবু অনেকটাই সুস্থ : চঞ্চল
spot_img
spot_img

ফজলুর রহমান বাবু অনেকটাই সুস্থ : চঞ্চল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে গত ফেব্রুয়ারিতে দুই সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু। সম্প্রতি ওপেন হার্ট সার্জারি করা হয় তার। বর্তমানে নিজ বাসায় বিশ্রামে আছেন এই গুণী অভিনেতা। এমন সময়ে সপরিবারে তাকে দেখতে গিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী; জানালেন অভিনেতা বাবুর শারীরিক অবস্থাও।

বুধবার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন চঞ্চল। তাতে চঞ্চল চৌধুরী আবেগঘন কথায় লেখেন, ‘এবারের ঈদে সবচেয়ে ভালো লাগার মূহুর্ত ছিলো সপরিবারে বাবু ভাইকে দেখতে যাওয়া। অনেক বড় জটিল একটা অপারেশনের পর বাবু ভাইকে এরকম হাসি মুখে দেখবো, এটাই ছিলো সৃষ্টি কর্তার কাছে বিনীত প্রার্থনা।’

ফজলুর রহমান বাবুর শারীরিক অবস্থা জানিয়ে চঞ্চল লেখেন, ‘আমাদের সকলের প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আশা করি আমরা অনেক দ্রুতই তাকে ক‍্যামেরার সামনে দেখব। অনেক শুভ কামনা বাবু ভাই… আপনি একজনই।’

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি ওপেন হার্ট সার্জারির পর দুই সপ্তাহ হাসপাতালে কাটিয়ে ৩ মার্চ বাসায় ফেরেন ফজলুর রহমান বাবু। এবারের ঈদে প্রেক্ষাগৃহে চঞ্চল চৌধুরীর ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ চলছে। এছাড়াও ঈদের সিনেমা ‘প্রেশার কুকার’ সিনেমায় দেখা গেছে ফজলুর রহমান বাবুকে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments