রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআমি জিতকে নেইনি, জিতই আমাকে নিয়েছে: সঞ্জয়
spot_img
spot_img

আমি জিতকে নেইনি, জিতই আমাকে নিয়েছে: সঞ্জয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পশ্চিমবঙ্গে জিৎ অভিনীত ‘মানুষ’ দিয়ে পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক হয়েছে বাংলাদেশের সঞ্জয় সমদ্দারের। প্রথম ছবিতেই জিতের মতো তারকাকে নিয়ে কাজের অভিজ্ঞতা ও বাংলাদেশে পরবর্তী কাজ নিয়ে কথা হয় তাঁর সঙ্গে।

প্রথম ছবিতেই জিৎকে নিয়ে কাজ করলেন। অভিজ্ঞতা ও অনুভূতি কেমন?

এক কথায় অসাধারণ। জিৎদা যতটা জনপ্রিয় সুপারস্টার, ততটাই ভালো একজন ডিরেক্টরস আর্টিস্ট। প্রতিটি দৃশ্য শুট করার আগে নির্মাতার সঙ্গে কথা বলে নেন। বারবার রিহার্সাল করেন। সবাইকে উৎসাহ দেন। জিৎদা সেটে ঢুকতেই সবার মাঝে পজিটিভ এনার্জি তৈরি হয়। জিৎদা আমাকে বড় পর্দায় ফিল্মমেকার হিসেবে জন্ম দিয়েছেন। তাঁর প্রতি আমার আজীবনের কৃতজ্ঞতা। আর সিনেমা মুক্তির পর দর্শক রিঅ্যাকশন আমাকে আরও মুগ্ধ করেছে। যে মুগ্ধতা ভাষায় প্রকাশ করতে পারব না।

প্রথম সিনেমাতেই পশ্চিমবঙ্গের ছবি বেছে নেওয়ার কারণ কী?

এখানে একটা বিষয় ক্লিয়ার করা প্রয়োজন। সেটা হচ্ছে, এই ছবির আমি শুধু পরচালক। প্রযোজক বা অন্য কিছু নই। তাই আমি এই ছবি বা এই ছবির কাস্টিং বেছে নেওয়ার কেউ নই বা ছিলাম না। এখানে আমাকে জিৎদা পরিচালক হিসেবে বেছে নিয়েছেন। সাক্ষাৎকারে জিৎ দাদাও এটা বারবার বলেছেন, গল্প পছন্দ হওয়ার কারণে সঞ্জয়কে বাংলাদশ থেকে নিয়ে এসেছি।

শুধুই গল্প পছন্দ বলেই জিৎ আপনাকে নিয়েছেন?

না, বিষয়টি তেমন নয়। গল্প পছন্দ হওয়ার পর জিৎদা ও তাঁর টিম হয়তো আমার কাজ নিয়ে স্টাডি করেছেন। নির্মাতা হিসেবে আমার কাজ তারা দেখেছেন। সব দেখেশুনেই তারা আমার ওপর ‘মানুষ’ বানানোর দায়িত্ব দিয়েছেন। আর এ রকম একটা সুযোগ আমিও বিনা দ্বিধায় নিয়েছি। মনে হয়েছে সুযোগটা কাজে লাগানো উচিত। কারণ শিল্প বা সংস্কৃতির কোনো বর্ডার হয় না। আমি মনে করি, এই সিনেমা দিয়ে নতুন এক সম্ভাবনা তৈরি হলো। আমাদের নির্মাতারা সেখানে গিয়ে কাজ করতে পারেন, সেই দৃষ্টান্ত তৈরি হলো।

মানুষ একই দিনে বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা ছিল। পেল না কেন?

হুম, চেষ্টা করা হয়েছিল; কিন্তু নানা কারণে সেটা আর শেষ পর্যন্ত সম্ভব হয়নি। যদি হতো তাহলে সবচেয়ে আমিই বেশি খুশি হতাম। আমি মনেপ্রাণে চাই আমার দেশের মানুষও ‘মানুষ’ দেখার সুযোগ পাক।

পরের কাজ নিয়ে আপনার কী পরিকল্পনা?

বেশ কিছু কাজের পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। তবে হুটহাট কিছু করতে চাই না। পরিকল্পনা করে ভালো কিছু কাজ নিয়ে ফের দর্শকের সামনে আসতে চাই। তবে বড় কোনো গ্যাপ হবে না।

শাকিব খানকে নিয়ে একটি সিনেমা শুরুর কথা শোনা যাচ্ছে…

শাকিব খান বাংলাদেশের সুপারস্টার। তাঁর সঙ্গে কাজ করতে পারাটা অবশ্যই আমার জন্য সৌভাগ্যের। আমরা দারুণ কিছু নিয়ে প্ল্যান করছি। একাধিক মিটিংও হয়েছে। দেখা যাক কতটা কী করতে পারি…

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments