মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তর্জাতিক শেয়ারবাজারআমেরিকার শেয়ারবাজারে ব্যাপক উত্থান: মিশ্রভাব ইউরোপ ও এশিয়ায়
spot_img
spot_img

আমেরিকার শেয়ারবাজারে ব্যাপক উত্থান: মিশ্রভাব ইউরোপ ও এশিয়ায়

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ব্যাপক উত্থানে সপ্তাহ শেষ করেছে আমেরিকার শেয়ারবাজার। অন্যদিকে আমেরিকার চেয়ে ইউরোপের অবস্থা অপেক্ষাকৃত খারাপ অবস্থায় থাকলেও মিশ্র অবস্থায় সপ্তাহ শেষ করেছে এশিয়ার শেয়ারবাজার। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার:  ব্যাপক উত্থানে সপ্তাহ পার করেছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ২.৪৭ শতাংশ বা ৭৪৮.৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩১০৮২.৫৬ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৪.৮৯ শতাংশ বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ২.৩৭ শতাংশ বা ৮৬.৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৭৫২.৭৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ৪.৭৪ শতাংশ বেড়েছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ২.৩১ শতাংশ বা ২৪৪.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৮৫৯.৭২ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ৫.২২ শতাংশ বেড়েছে।

ইউরোপের শেয়ারবাজার:  যুক্তরাষ্ট্রের মতো না হলে ভালো অবস্থায় চেয়ে রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৩৭ শতাংশ বা ২৫.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৯৬৯.৭৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ১.৬২ শতাংশ বেড়েছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ৩৬.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৭৩০.৯০ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৩৬ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৫ শতাংশ বা ৫১.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬০৩৫.৩৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৭৪ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬২ শতাংশ বা ১৩৩.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১৫৬৭.৫৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.০৪ শতাংশ বেড়েছে।

এশিয়ার শেয়ারবাজার: মন্দাবস্থায় সপ্তাহ পার করেছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.৪৩ শতাংশ বা ১১৬.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৬৮৯০.৫৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৭৪ শতাংশ কমেছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ৬৯.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬২১১.১২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.২৭ শতাংশ কমেছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.১৩ শতাংশ বা ৩.৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩০৩৮.৯৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.০৮ শতাংশ কমেছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ১০৪.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৯৩০৭.১৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৩৯ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭৫ শতাংশ বা ৫২.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৯৬৯.৯৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ‍২.২৯ শতাংশ কমেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments