ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানি। প্রতিষ্ঠানগুলো সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ০৩ পয়সা হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৬৫ পয়সা।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৮৫ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ২৮ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। গতবছর একই সময়ে ৫ টাকা ৯৭ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৫৩ পয়সা।
প্রাইম ব্যাংক লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৮৮ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস ৪৬ হয়েছিল পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৪৭ পয়সা। গত বছরের একই সময়ে তা ২ টাকা ২৭ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৭ টাকা ১৮ পয়সা।
লাফার্জ হোলসিম লিমিটেড: পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৮১ পয়সা।
অপরদিকে, ৯ মাসে (জানুয়ারি,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ৬৬ পয়সা।
গ্রামীণফোন লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬ টাকা ৭২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬ টাকা ৩৪ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ টাকা ৫৪ পয়সা। গতবছর একই সময়ে ১৯ টাকা ২৩ পয়সা ইপিএস হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৪৮ পয়সা।
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৯৪ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৬৯ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ২ টাকা ৩৪ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৪৩ পয়সা।
হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৬৪ পয়সা লোকসান হয়েছে। আগের বছর একই সময় শেয়ার প্রতি ১ টাকা ৯১ পয়সা লোকসান হয়েছিল।
ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৫ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময় শেয়ার প্রতি আয় হয়েছিল ১৩ টাকা ৫২ পয়সা।
অন্যদিকে, হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানির ইপিএস হয়েছে ৪৪ টাকা ৮৬ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩২ টাকা ১০ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২৩ টাকা ৭৪ পয়সা।
ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,২২) ও দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩১ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ঋণাত্বক ৪০পয়সা।
এদিকে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত লোকসান (ইপিএস) হয়েছে ১৩ টাকা ২০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত লোকসান (ইপিএস) ছিল ৪ টাকা ৭৫ পয়সা।
অপরদিকে, ৬ মাসে (জানুয়ারি, ২২-জুন, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৮ পয়সা।
৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ঋণাত্বক ৪৬ টাকা ৬২ পয়সা।
নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪৮ পয়সা আয় হয়েছিল।
আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ৬৩ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৯ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ৬৫ পয়সা ইপিএস হয়েছিল।
আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৭৯ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩ টাকা ৫৩ পয়সা।
আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিরি এনএভি হয়েছে ৩৯ টাকা ৫১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments