ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বিডিকম অনলাইন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩০.৪৬ শতাংশ। শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ দর হয়েছিলো ৪৮ টাকা ৪০ পয়সা। এছাড়াও দি পেনিনসুলা চিটাগংয়ের ২৩.৯৭ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ২১.৬১ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট নিটিং, আফতাব অটোমোবাইলস, ইন্দোবাংলা, আরএসআরএম স্টিল, ইয়াকিন পলিমার, ইউনিক হোটেল এবং অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments