ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তৃতীয় প্রান্তিক (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বহুজাতিক প্রতিষ্ঠান আরএকে সিরামিকস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.২৯ টাকা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.১৭ টাকা।
এদিকে নয় মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১.৪৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.২১ টাকা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৮৮ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments