ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তৃতীয় প্রান্তিক (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ভ্যানগার্ড-রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিইউ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.৩৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.১৪ টাকা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিইউ বেড়েছে ০.২০ টাকা।
এদিকে নয় মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিইউ হয়েছে ০.৯১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.১৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments