ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের ৪টি টাইলস উৎপাদন লাইনের মধ্যে ১টি উৎপাদন লাইনে উৎপাদন বন্ধ সাময়িক থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গতকাল ৯ আগস্ট থেকে আগামী ৩ মাস পর্যন্ত কোম্পানিটির একটি লাইনে উৎপাদন বন্ধ থাকবে।
কোম্পানিটির একটি টাইলস উৎপাদন লাইনের আধুনিকায়ন ও মেরামতের কাজের জন্য বন্ধ থাকেবে। বাকী তিনটি টাইলস প্লান্ট (প্রডাকশন লাইন-২, প্রডাকশন লাইন-৩ এবং প্রডাকশন লাইন-৪) এর উৎপাদন চলবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments