মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআরও ৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

আরও ৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের আরও ৬ কোম্পানি। কোম্পানিগুলো সমাপ্ত সময়ের প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১৭ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি ৩৩ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে ৪ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ২৮ পয়সা।

আরএন স্পিনিং মিলস লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪ পয়সা লোকসান হয়েছিল।

এম.এল ডাইং লিমিটেড: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.২১ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৪৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৭৯ টাকা।

তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১.৮৬ টাকা।গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৭৬ টাকা।

কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.২০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৫.৭৫ টাকা।

হা-ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেড: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৬১ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২.৬৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৯১ টাকা।

তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৮০ টাকা।গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪.৮২ টাকা।

কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩২.৪৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩০.৪৫ টাকা।

জেনেক্স ইনফোসিস লিমিটেড: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৬৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.০৬ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩.২৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ছিল ২.৭৯ টাকা।

তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮.৫৪ টাকা।

প্রভাতী ইন্সুরেন্স লিমিটেড: প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৩৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ১.২৬ টাকা।

প্রথম প্রান্তিক শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩.৪৫ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments