ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

শনিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদের বৈঠকে প্রকাশিত নিরীক্ষিত র্আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আলোচিত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫ টাকা ১৬ পয়সা। আগের বছর ব্যাংকটির ইপিএস ছিল ৩ টাকা ৩৩ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৫২ পয়সা।
আগামী ২৭ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ মে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments