রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদআরও ৬ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
spot_img
spot_img

আরও ৬ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারের লেনদেনে গতি ফিরে আসায় আরও ৬ কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) লেনদেন শেষে এই সংক্রান্ত আদেশ জারি করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন যে ৬ কোম্পানির উপর থেকে ফ্লোর তুলে নেওয়ায় ফ্লোরপ্রাইসের আওতায় থাকা কোম্পানির সংখ্যা ১২টি থেকে কমে ৬টিতে নেমেছে।

যে কোম্পানিগুলোর উপর থেকে ফ্লোরপ্রাইস তুলে নেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে- আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ফার্মা, রেনাটা বিএটিবিসি, গ্রামীণফোন এবং রবি আজিয়াটা।

প্রথম তিনটি কোম্পানি তথা আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ফার্মার শেয়ারের উপর কাল থেকেই ফ্লোরপ্রাইস থাকবে না। অন্যদিকে শেষ তিন কোম্পানি তথা বিএটিবিসি, গ্রামীণফোন এবং রবি আজিয়াটার শেয়ারের উপর তাদের নিজ নিজ রেকর্ড ডেট পর্যন্ত ফ্লোর প্রাইস থাকবে। রেকর্ড তারিখের পরদিন ফ্লোর ওঠে যাবে।

এসব কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে সার্কিট ব্রেকার তথা একদিনে মূল্য পরিবর্তনের সর্বোচ্চ সীমা কার্যকর হবে।

অন্যদিকে বেক্সিমকো, বিএসআরএম লিমিটেড, মেঘনা পেট্রলিয়াম, ইসলামী ব্যাংক, কেপিসিএল ও শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ারে ফ্লোর প্রাইস বহাল আছে। পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এসব কোম্পানির উপর ফ্লোর প্রাইস থাকবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments