
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত আরগন ডেনিমস লিমিটেড ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বুধবার (২৬ অক্টোবর) ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.৬৮ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মুল্য (এনএভিপিএস) ২৪.৪৪ টাকা ও শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনএসিএফপিএস) হয়েছে ০.৪১ টাকা (নেগেটিভ)।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৫ ডিসেম্বর ২০২২ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments