ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ২০১০ সালের ৫ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক লেনদেন হয়েছিল ৩২’শ কোটির ওপরে। তারপর ১১ বছর হতে চললেও এরকম দৈনিক লেনদেনের পরিমাণ বিনিয়োগকারীরা দেখেননি। তবে বর্তমান বাজার যে গতিতে চলছে তাতে খুব শিগগিরই নতুন করে দৈনিক লেনদেনের মাইলফলক স্পর্শ করবে পুঁজিবাজার। এদিকে আজ ৬ সেপ্টেম্বর সপ্তাহের দ্বিতীয় সূচকের পাশাপাশি দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে কমেছে বেশিরভাগ শেয়ার দর। দিনশেষে পুঁজিবাজারে ৪১.৮৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৬ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩২ শতাংশ বা ২২.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৭৫.৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৩৬.০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৪৬.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪১.৮৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৬৯ কোটি ৮৪ লাখ ৯৮ হাজার ৪৮৫ শেয়ার ৩ লাখ ৬৭ হাজার ৪০২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৯০১ কোটি ৫২ লাখ ৬৪ হাজার টাকা।
গতকাল ৫ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৩ শতাংশ বা ৭১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৭ হাজার ৫২.৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৯.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৫২৮.৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৭.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৫৩৩.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৩৭টির, কমে ১০৫টির এবং অপরিবর্তিত রয় ৩১টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৬৩.২০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৭১ কোটি ৭২ লাখ ৯২ হাজার ৪৭৩ শেয়ার ৩ লাখ ৮০ হাজার ৯১৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৮৬৫ কোটি ৫ লাখ ৫৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৬ কোটি ৪৭ লাখ ৬ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৮ শতাংশ বা ৯৯.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬৬২.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২৩টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৭ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার ৩১৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৫ কোটি ১৯ লাখ ৮৫ হাজার ১৯৯ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ৭ কোটি ৫৯ লাখ ৯৫ হাজার ৮৮৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.




























Recent Comments