মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকআর্জেন্টিনায় ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব ওষুধের তীব্র সংকট
spot_img
spot_img

আর্জেন্টিনায় ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব ওষুধের তীব্র সংকট

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ আর্জেন্টিনায় মশা বাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব ঘটেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৪১৯ জন। আক্রান্তদের মধ্যে সব বয়সি নারী-পুরুষ রয়েছেন। ইতিমধ্যে অনেকের মৃত্যুও ঘটেছে। মৃতদের অধিকংশেরই বয়স ৭৫ থেকে ৮০ বছর।

কত জনের মৃত্যু হয়েছে সেই সংখ্যা প্রকাশ করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে প্রদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়গুলো থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আর্জেন্টিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩৫ লাখ মানুষ এবং তাদের মধ্যে মৃত্যু হয়েছে অন্তত ১ হাজার জনের।

এদিকে একদিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব, অন্যদিকে ডলারের মজুত তলানিতে ঠেকে যাওয়ায় ব্যাপক মূল্যস্ফীতিতে টালমাটাল আর্জেন্টিনায় ডেঙ্গুর ওষুধ দুর্লভ হয়ে ওঠায় ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ জনগণ।

খোদ রাজধানী বুয়েন্স আইরেসের অধিকাংশ ফার্মেসি-ওষুধের দোকানে ‘ডেঙ্গুর ওষুধ নেই’ নোটিশ ঝুলছে। হাতেগোনা অল্প কয়েকটি ওষুধের দোকানে এবং অনলাইনে যদিও ওষুধ পাওয়া যাচ্ছে, তবে তার দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments