শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআর্জেন্টিনা শিবিরে দু:সংবাদ: খেলবেন না মেসি
spot_img
spot_img

আর্জেন্টিনা শিবিরে দু:সংবাদ: খেলবেন না মেসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী রোববার ১১ জুলাই কোপা আমেরিকা ২০২১ এর ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু ফাইনালের আগেই আর্জেন্টিনা শিবিরে দু:সংবাদ এসে হাজির হয়েছে। সেমি ফাইনালে কলম্বিয়ার সঙ্গে অনুষ্ঠিত খেলায় পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন আর্জেন্টিনার মূল খেলোয়ার লিওনেল মেসি। আঘাতে মেসির পা এতোটাই ফুলে গেছে যে সেটি সারতে অন্তত তাকে কয়েক দিনের বিশ্রামে থাকতে হবে। আর ফাইনালের আগে যেহেতু আর মাত্র দুই দিন বাকি তাই মেসির খেলা অনেকটা অনিশ্চিতই হয়ে পড়েছে।

আর মেসিবিহীন আর্জেন্টিনা ব্রাজিলের সঙ্গে কিভাবে পেরে উঠবে সেই দুশ্চিন্তায় রয়েছেন বাকি খেলোয়ারসহ কোচ এবং টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ সময় রবিবার ভোর ৬টায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ফুটবলের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সর্বশেষ ২০০৭ সালে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেবার ৩-০ গোলের জয় পায় ব্রাজিল। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালেও আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল ব্রাজিল।

২টি বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবং ৫টি বিশ্বকাপজয়ী ব্রাজিলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা সেটায় কোপা আমেরিকায় এগিয়ে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১৪ বার দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শিরোপা জিতেছে আর্জেন্টিনা, ৯ বার জিতেছে ব্রাজিল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments